আমরা আমাদের বিজ কেয়ার আইটি টিমে একজন দক্ষ ও অভিজ্ঞ ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়োগ দিচ্ছি। এই পদে নির্বাচিত প্রার্থীকে ঢাকার বনশ্রী ডি-ব্লক অফিসে যোগদান করতে হবে। এটি একটি ফুল টাইম , অফিস-ভিত্তিক কাজ। এখানে আপনার প্রধান দায়িত্ব হবে ফেসবুক বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনা ও কার্যকরভাবে অপ্টিমাইজ করা, সেলস বৃদ্ধি নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসার অগ্রগতি নিশ্চিত করা। আমরা এমন একজনকে খুঁজছি যিনি শুধু বিজ্ঞাপন চালাতে পারবেন না, বরং ডেটা বিশ্লেষণ করে সঠিক কৌশল নির্ধারণ করতে সক্ষম হবেন এবং দৃশ্যমান ফলাফল দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।